সত্যরেখা
ই-পেপার
২০ নভেম্বর ২০২৬
শুক্রবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
মোংলা ইপিজেডে শতকোটি টাকার বেশি বিনিয়োগে নতুন কারখানা, কর্মসংস্থান হবে ৪৫০ জনের

মোংলা ইপিজেডে শতকোটি টাকার বেশি বিনিয়োগে
নতুন কারখানা, কর্মসংস্থান হবে ৪৫০ জনের
মো: মিজান, বাগেরহাট জেলা প্রতিনিধি:
২০ নভেম্বর ২০২৬

বাগেরহাটের মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) নতুন শিল্পকারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে দেশীয় প্রতিষ্ঠান ব্লু ম্যানগ্রোভ প্যাকেজিং লিমিটেড। প্রতিষ্ঠানটি কারখানা স্থাপনে ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। নতুন এ শিল্পপ্রতিষ্ঠানে প্রায় ৪৫০ জনের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে।

জানা গেছে, মোংলা ইপিজেডে স্থাপিতব্য কারখানাটিতে তৈরি পোশাকশিল্পের প্রয়োজনীয় বিভিন্ন ধরনের প্যাকেজিং সামগ্রী, লেবেল ও আনুষঙ্গিক পণ্য উৎপাদন করা হবে। এসব পণ্য দেশের তৈরি পোশাকশিল্পের সহায়ক উপকরণ হিসেবে ব্যবহৃত হবে।

সংশ্লিষ্টদের মতে, এ বিনিয়োগ বাস্তবায়িত হলে দেশের তৈরি পোশাকশিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ খাত আরও শক্তিশালী হবে। পাশাপাশি আমদানিনির্ভরতা কমানো এবং স্থানীয়ভাবে শিল্পের প্রয়োজনীয় উপকরণ উৎপাদনের সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।

কারখানাটি পূর্ণাঙ্গভাবে উৎপাদন শুরু করলে প্রায় ৪৫০ জনের কর্মসংস্থান সৃষ্টি হবে। এতে মোংলা ও আশপাশের এলাকার মানুষের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

শিল্পসংশ্লিষ্টদের মতে, মোংলা ইপিজেডে দেশীয় প্রতিষ্ঠানের এ ধরনের বিনিয়োগ শিল্পায়ন ও রপ্তানি খাতের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে দক্ষিণাঞ্চলে নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠার মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৭:১১  ||  প্রকাশের তারিখঃ ২০ নভেম্বর ২০২৬

মোংলা ইপিজেডে শতকোটি টাকার বেশি বিনিয়োগে নতুন কারখানা, কর্মসংস্থান হবে ৪৫০ জনের

সারাদেশ
মো: মিজান, বাগেরহাট জেলা প্রতিনিধি

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।