মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লায় দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন

তাপস চন্দ্র সরকার,কুমিল্লা প্রতিনিধি: / ৩০ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজাকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে কুমিল্লা নগরীতে। আগামী ১৮ ও ১৯ নভেম্বর (বুধবার ও বৃহস্পতিবার) নগরীর তিনটি মন্দিরে ধর্মীয় রীতিনীতি ও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হবে এ পূজা। ইতোমধ্যে পূজা উদযাপনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট মন্দিরগুলোতে চলছে প্রস্তুতি।

 

নগরীর মনোহরপুর এলাকার শ্রীশ্রী রাজরাজেশ্বরী কালী মায়ের বাড়িতে ১৭ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে জগদ্ধাত্রী মাতার শুভ অধিবাস। পরদিন ১৮ নভেম্বর বুধবার সকাল ৮টা থেকে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। পূজা শেষে ভোগ নিবেদন ও ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। একই দিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে পূজার পূর্ণাহুতি। ১৯ নভেম্বর বৃহস্পতিবার রাত ১১টায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন।

 

অন্যদিকে, নগরীর মহেশাঙ্গণ নাটমন্দির প্রাঙ্গণে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে অনুষ্ঠিত হবে জগদ্ধাত্রী পূজা। নির্ধারিত সূচি অনুযায়ী, ১৮ নভেম্বর বুধবার সকাল ৬টায় সপ্তমীপূজা, সকাল ১০টায় অষ্টমীপূজা, দুপুর সাড়ে ১২টায় অঞ্জলি এবং দুপুর ১টায় নবমীপূজা অনুষ্ঠিত হবে। পূজার আনুষ্ঠানিকতা শেষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। পরদিন ১৯ নভেম্বর বৃহস্পতিবার দশমীপূজা শেষে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।

 

এ ছাড়া নগরীর কান্দিরপাড় এলাকার শ্রীশ্রী কাত্যায়নী কালী বাড়ি মন্দির প্রাঙ্গণে দুর্গাত্মজ সংঘের উদ্যোগে ১৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী জগদ্ধাত্রী পূজার আয়োজন করা হয়েছে।

 

আয়োজকরা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পূজার সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে। এ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দসহ সর্বস্তরের মানুষের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্ট আয়োজক কমিটির নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর