সত্যরেখা
ই-পেপার
১৭ নভেম্বর ২০২৬
মঙ্গলবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
কুমিল্লায় দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন

কুমিল্লায় দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা,
তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন
তাপস চন্দ্র সরকার,কুমিল্লা প্রতিনিধি:
১৭ নভেম্বর ২০২৬

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজাকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে কুমিল্লা নগরীতে। আগামী ১৮ ও ১৯ নভেম্বর (বুধবার ও বৃহস্পতিবার) নগরীর তিনটি মন্দিরে ধর্মীয় রীতিনীতি ও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হবে এ পূজা। ইতোমধ্যে পূজা উদযাপনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট মন্দিরগুলোতে চলছে প্রস্তুতি।

নগরীর মনোহরপুর এলাকার শ্রীশ্রী রাজরাজেশ্বরী কালী মায়ের বাড়িতে ১৭ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে জগদ্ধাত্রী মাতার শুভ অধিবাস। পরদিন ১৮ নভেম্বর বুধবার সকাল ৮টা থেকে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। পূজা শেষে ভোগ নিবেদন ও ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। একই দিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে পূজার পূর্ণাহুতি। ১৯ নভেম্বর বৃহস্পতিবার রাত ১১টায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন।

অন্যদিকে, নগরীর মহেশাঙ্গণ নাটমন্দির প্রাঙ্গণে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে অনুষ্ঠিত হবে জগদ্ধাত্রী পূজা। নির্ধারিত সূচি অনুযায়ী, ১৮ নভেম্বর বুধবার সকাল ৬টায় সপ্তমীপূজা, সকাল ১০টায় অষ্টমীপূজা, দুপুর সাড়ে ১২টায় অঞ্জলি এবং দুপুর ১টায় নবমীপূজা অনুষ্ঠিত হবে। পূজার আনুষ্ঠানিকতা শেষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। পরদিন ১৯ নভেম্বর বৃহস্পতিবার দশমীপূজা শেষে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।

এ ছাড়া নগরীর কান্দিরপাড় এলাকার শ্রীশ্রী কাত্যায়নী কালী বাড়ি মন্দির প্রাঙ্গণে দুর্গাত্মজ সংঘের উদ্যোগে ১৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী জগদ্ধাত্রী পূজার আয়োজন করা হয়েছে।

আয়োজকরা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পূজার সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে। এ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দসহ সর্বস্তরের মানুষের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্ট আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৫:৩৩  ||  প্রকাশের তারিখঃ ১৭ নভেম্বর ২০২৬

কুমিল্লায় দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন

ধর্ম ও জীবন / সারাদেশ
তাপস চন্দ্র সরকার,কুমিল্লা প্রতিনিধি

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।