মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

রায়গঞ্জে পুলিশের পৃথক অভিযান: সাজাপ্রাপ্ত আসামি ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

সত্যরেখা ডেস্ক: / ৩০ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক দুটি অভিযান চালিয়ে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও ৩০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১ নভেম্বর) রাত ১টা ১০ মিনিটের দিকে রায়গঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার পাঙ্গাসী বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সবুজ হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার হাট পাঙ্গাসী উত্তরপাড়ার আব্দুল মোমিন শেখের ছেলে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রায়গঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

অন্যদিকে, পুলিশের আরেকটি দল ঢাকার মালিবাগ এলাকায় অভিযান চালিয়ে প্রহল্লাদ সরকার নামে দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করে। তিনি রায়গঞ্জ উপজেলার দেওভোগ গ্রামের মৃত প্রেমচাঁদ সরকারের ছেলে। সিআর মামলা নম্বর ২৮৬/২৩ (রায়) মামলায় আদালত তাঁকে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছিলেন।

 

পুলিশ জানায়, গ্রেপ্তার দুই আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর