সত্যরেখা
ই-পেপার
১ নভেম্বর ২০২৬
রবিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
রায়গঞ্জে পুলিশের পৃথক অভিযান: সাজাপ্রাপ্ত আসামি ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

রায়গঞ্জে পুলিশের পৃথক অভিযান
সাজাপ্রাপ্ত আসামি ও ইয়াবাসহ গ্রেপ্তার ২
সত্যরেখা ডেস্ক:
১ নভেম্বর ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক দুটি অভিযান চালিয়ে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও ৩০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১ নভেম্বর) রাত ১টা ১০ মিনিটের দিকে রায়গঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার পাঙ্গাসী বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সবুজ হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার হাট পাঙ্গাসী উত্তরপাড়ার আব্দুল মোমিন শেখের ছেলে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রায়গঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, পুলিশের আরেকটি দল ঢাকার মালিবাগ এলাকায় অভিযান চালিয়ে প্রহল্লাদ সরকার নামে দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করে। তিনি রায়গঞ্জ উপজেলার দেওভোগ গ্রামের মৃত প্রেমচাঁদ সরকারের ছেলে। সিআর মামলা নম্বর ২৮৬/২৩ (রায়) মামলায় আদালত তাঁকে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছিলেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুই আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৮:১৫  ||  প্রকাশের তারিখঃ ১ নভেম্বর ২০২৬

রায়গঞ্জে পুলিশের পৃথক অভিযান: সাজাপ্রাপ্ত আসামি ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

সারাদেশ
সত্যরেখা ডেস্ক

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।