মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

দুর্গাপূজা উপলক্ষে বিজিএমইএর ছুটি, চার দিন বন্ধের সুযোগ পোশাকশ্রমিকদের

সত্যরেখা ডেস্ক: / ৫২ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা ও চট্টগ্রাম কার্যালয়ে তিন দিনের ছুটি ঘোষণা করেছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে পোশাকশ্রমিকদের জন্য।

সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত বিজিএমইএর ঢাকা ও চট্টগ্রাম কার্যালয়ের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে ২৪ অক্টোবর (শনিবার) থেকে যথারীতি দাপ্তরিক কার্যক্রম শুরু হবে।

তবে ছুটির দিনগুলোতেও জরুরি সেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। ইউটিলাইজেশন ডিক্লারেশন (ইউডি) প্রদানসহ অন্যান্য প্রয়োজনীয় সেবা অব্যাহত রাখতে কাস্টমস, সিএমসি, শ্রম এবং ফায়ার অ্যান্ড সেফটি বিভাগের প্রধানেরা প্রয়োজনীয় জনবল নিয়ে অনলাইনে কার্যক্রম পরিচালনা করবেন।

বিজিএমইএর মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ড. মো. সাহেদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংগঠনের ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সদস্যদের বিষয়টি অবহিত করতে বিজ্ঞপ্তিটি জারি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর