সত্যরেখা
ই-পেপার
১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | সত্যরেখা সংস্করণ
দুর্গাপূজা উপলক্ষে বিজিএমইএর ছুটি, চার দিন বন্ধের সুযোগ পোশাকশ্রমিকদের

দুর্গাপূজা উপলক্ষে বিজিএমইএর ছুটি, চার
দিন বন্ধের সুযোগ পোশাকশ্রমিকদের
সত্যরেখা ডেস্ক:
১৩ অক্টোবর ২০২৬

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা ও চট্টগ্রাম কার্যালয়ে তিন দিনের ছুটি ঘোষণা করেছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে পোশাকশ্রমিকদের জন্য।

সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত বিজিএমইএর ঢাকা ও চট্টগ্রাম কার্যালয়ের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে ২৪ অক্টোবর (শনিবার) থেকে যথারীতি দাপ্তরিক কার্যক্রম শুরু হবে।

তবে ছুটির দিনগুলোতেও জরুরি সেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। ইউটিলাইজেশন ডিক্লারেশন (ইউডি) প্রদানসহ অন্যান্য প্রয়োজনীয় সেবা অব্যাহত রাখতে কাস্টমস, সিএমসি, শ্রম এবং ফায়ার অ্যান্ড সেফটি বিভাগের প্রধানেরা প্রয়োজনীয় জনবল নিয়ে অনলাইনে কার্যক্রম পরিচালনা করবেন।

বিজিএমইএর মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ড. মো. সাহেদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংগঠনের ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সদস্যদের বিষয়টি অবহিত করতে বিজ্ঞপ্তিটি জারি করা হয়।

সত্যরেখা
QR Code অনলাইনে পড়তে কিউআর কোড স্ক্যান করুন
সত্যরেখা
প্রিন্ট এর তারিখঃ ২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ৫:৩৫  ||  প্রকাশের তারিখঃ ১৩ অক্টোবর ২০২৬

দুর্গাপূজা উপলক্ষে বিজিএমইএর ছুটি, চার দিন বন্ধের সুযোগ পোশাকশ্রমিকদের

অর্থনীতি
সত্যরেখা ডেস্ক

© ২০২৬ সত্যরেখা। সর্বস্বত্ব সংরক্ষিত।