মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

রিয়াদের বিমানবন্দরে হামলায় নিহত ১২, দুই বাংলাদেশিসহ আহত ৩০৯

Reporter Name / ১০৮ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন

সত্যরেখা ডেস্ক:

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০৯ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

 

রোববার (১১ অক্টোবর) সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (জিএসিএ) এক বিবৃতিতে হতাহতদের এ তথ্য প্রকাশ করা হয়।

 

বিবৃতিতে বলা হয়, শনিবার বিমানবন্দরে সংঘটিত হামলায় নিহত ১২ জনের মধ্যে চারজন সৌদি নাগরিক। এ ছাড়া নিহতদের তালিকায় রয়েছেন বাংলাদেশের দুই নাগরিক এবং যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের একজন করে নাগরিক।

 

হামলায় আহত ৩০৯ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর। আহত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসা ও সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট হাসপাতালগুলো কাজ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

এদিকে হামলায় বিমানবন্দরের বিভিন্ন সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। এ বিষয়ে মূল্যায়ন কার্যক্রম চলছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

 

হামলায় নিহত ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে সংস্থাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর