শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
সিএস মানচিত্র ধরে ফুলজোড় নদীর প্রবাহপথ উদ্ধারের দাবি এলাকাবাসীর ফ্যাটি লিভার থেকে কি লিভার ক্যান্সার হতে পারে? যে ৭ লক্ষণে সতর্ক হবেন ওয়ানডে দলে প্রথমবার আলিস, বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন স্থানীয় সরকারকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়াই সরকারের লক্ষ্য: মঈন খান দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ, রমজানে সংকটের আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী রায়গঞ্জে বীর মুক্তিযোদ্ধা জালাল নগর হাটের উদ্বোধন করলেন এমপি আয়নুল হক রায়গঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার রায়গঞ্জে সড়ক পুনর্বাসনে ১ কোটি ৬০ লাখ টাকার প্রকল্পের উদ্বোধন নিজেকে নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই : ক্যাটরিনা আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন রাবির অধ্যাপক অরুণ কুমার বসাক

মেক্সিকোর কারাগারে বন্দিদের সংঘর্ষে নিহত ১০, আহত ১৬

Reporter Name / ১২ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

সত্যরেখা ডেস্ক:

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া রাজ্যের একটি কারাগারে বন্দিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৬ জন।

 

শুক্রবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সিনালোয়া রাজ্যের জননিরাপত্তা বিভাগের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে নয়জন কারাবন্দি এবং একজন অপ্রাপ্তবয়স্ক দর্শনার্থী।

 

প্রতিবেদন অনুযায়ী, ওই অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি পরিবারের এক সদস্যের সঙ্গে দেখা করতে কারাগারে এসেছিল। সংঘর্ষে আহত ১৬ বন্দিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

 

কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারের ভেতরে সংঘর্ষের খবর পাওয়ার পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে প্রবেশ করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

এদিকে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ এবং মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া সমন্বয় করছেন সমাজসেবা বিভাগের কর্মীরা। পাশাপাশি সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কারাগারে বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর