বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা ধামাইনগর ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন খন্দকার রমজান আলী লাহিড়ী মোহনপুরে ট্রেনের স্টপেজের দাবিতে মানববন্ধন, রেলপথ অবরোধে বন্ধ ট্রেন চলাচল

চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে সিএন বাংলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

সত্য, নিরপেক্ষতা ও মানুষের পাশে থাকার অঙ্গীকারে আগামীর পথে’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে অনলাইন গণমাধ্যম সিএন বাংলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

 

শনিবার (৩১ অক্টোবর) রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেন খাঁর মোড় এলাকায় সিএন বাংলার প্রধান কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল।

 

আলোচনা সভায় বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি ও সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান, চাঁপাইনবাবগঞ্জ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সিএন বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল মবিন, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম এবং চাঁপাই প্রেসক্লাবের সভাপতি মো. আখতারুজ্জামান।

 

সময় টিভির রিপোর্টার জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিএন বাংলার প্রকাশক ও সম্পাদক মেসবাউল হক। তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে অংশ নেওয়া অতিথি ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি আগামী দিনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সবার সহযোগিতা কামনা করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন সিএন বাংলার উপদেষ্টা মো. আরমান আলী, আইনজীবী সোহরাব আলী, নূরে আলম সিদ্দিকী আসাদ, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল বিশ্বাস, পৌর জামায়াতের সেক্রেটারি ও সাবেক কাউন্সিলর তহরুল ইসলাম সোহেল, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন চৌধুরী, জিটিভির জেলা প্রতিনিধি আশরাফুল হক, গ্রীণ টিভির জেলা প্রতিনিধি শাখাওয়াত জামিল দোলন, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার ফরহাদ আলী, বার্তা২৪ ও এনপিবির জেলা প্রতিনিধি সিফাত রানা এবং জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ওয়াহেদুজ্জামান সায়েমসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।

 

বক্তারা সিএন বাংলার তিন বছরের পথচলার প্রশংসা করে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরে অতিথিদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

 

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুলসহ অতিথিরা সিএন বাংলার স্টুডিও ও নিউজ রুম ঘুরে দেখেন।

 

এ সময় সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল বলেন, সিএন বাংলা আগামী দিনেও ধারাবাহিকতা বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার বিভিন্ন সমস্যা, সংকট, জনদুর্ভোগ ও সম্ভাবনার চিত্র তুলে ধরবে বলে আশা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর