বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা ধামাইনগর ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন খন্দকার রমজান আলী লাহিড়ী মোহনপুরে ট্রেনের স্টপেজের দাবিতে মানববন্ধন, রেলপথ অবরোধে বন্ধ ট্রেন চলাচল

ফটিকছড়িতে সড়কের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফটিকছড়ি প্রতিনিধি: / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার জাফতনগর ইউনিয়নে সড়কের পাশ থেকে ষাটোর্ধ্ব এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

শনিবার (৩১ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার জাফতনগর ইউনিয়নের জাহানপুর কলেজ রোডসংলগ্ন নার্সারি সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সড়কের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ নাসিরকে জানানো হলে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

 

উদ্ধারের সময় ওই ব্যক্তির শরীরে কোনো পোশাক ছিল না। তাঁর মাথায় ছিল লম্বা চুল। তবে তাঁর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

 

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। ওই ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর