রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
সরকারি চাকরিজীবীদের ৪২ ধরনের ভাতা করমুক্ত, কর দিতে হবে মূল বেতন ও বোনাসে ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সিএস মানচিত্র ধরে ফুলজোড় নদীর প্রবাহপথ উদ্ধারের দাবি এলাকাবাসীর ফ্যাটি লিভার থেকে কি লিভার ক্যান্সার হতে পারে? যে ৭ লক্ষণে সতর্ক হবেন ওয়ানডে দলে প্রথমবার আলিস, বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন স্থানীয় সরকারকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়াই সরকারের লক্ষ্য: মঈন খান দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ, রমজানে সংকটের আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী রায়গঞ্জে বীর মুক্তিযোদ্ধা জালাল নগর হাটের উদ্বোধন করলেন এমপি আয়নুল হক রায়গঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার রায়গঞ্জে সড়ক পুনর্বাসনে ১ কোটি ৬০ লাখ টাকার প্রকল্পের উদ্বোধন

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

Reporter Name / ১৩ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যোগ্য উচ্চদক্ষ বিদেশি কর্মীরা নিজেদের ওয়ার্ক ভিসার প্রক্রিয়া চলার সময়ই নির্দিষ্ট পরিবারের সদস্যদের জন্য এন্ট্রি ভিসার আবেদন করতে পারবেন। মঙ্গলবার মন্ত্রণালয় এ নতুন ব্যবস্থার ঘোষণা দেয়। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সমন্বয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন ব্যবস্থায় যোগ্য কর্মীরা তাদের স্বামী বা স্ত্রী, ২৫ বছরের কম বয়সী ছেলে এবং অবিবাহিত মেয়েকে সৌদি আরবে আনতে পারবেন। এর জন্য কর্মী ও পরিবারের সদস্যদের নির্ধারিত যোগ্যতা এবং ভিসার সব শর্ত পূরণ করতে হবে।

নতুন নিয়মের সবচেয়ে বড় সুবিধা হলো, পরিবারের ভিসার জন্য কর্মীর নিজের ওয়ার্ক ভিসা পুরোপুরি সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না। যোগ্য কর্মীর ওয়ার্ক ভিসার প্রক্রিয়া চলার সময়ই পরিবারের সদস্যদের এন্ট্রি ভিসার প্রক্রিয়া এগিয়ে নেওয়া যাবে।

সৌদি সরকারের এই উদ্যোগের লক্ষ্য হলো বিদেশি কর্মী ও তাদের পরিবারের জন্য সৌদিতে বসবাসের প্রক্রিয়া সহজ করা এবং জীবনযাত্রার মান উন্নত করা।

কারা পরিবার নিয়ে আসতে পারবেন

নির্ধারিত শর্ত পূরণকারী উচ্চদক্ষ বিদেশি কর্মীরা এই সুবিধা পাবেন। তাদের সঙ্গে সৌদিতে আসতে পারবেন- স্বামী বা স্ত্রী, ২৫ বছরের কম বয়সী ছেলে সন্তান, অবিবাহিত মেয়ে সন্তান।

পরিবারের সদস্যরা এন্ট্রি ভিসায় সৌদি আরবে প্রবেশের পর রেসিডেন্স পারমিট বা ইকামা সংক্রান্ত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এ ক্ষেত্রে সৌদি আরবের প্রচলিত আইন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়ম অনুসরণ করতে হবে।

তবে নতুন এই সুবিধা সব বিদেশি কর্মীর জন্য প্রযোজ্য নয়। নির্ধারিত যোগ্যতা পূরণকারী উচ্চদক্ষ কর্মীরাই এর আওতায় আসবেন। পরিবারের সদস্যদের ভিসার জন্যও প্রয়োজনীয় কাগজপত্র ও আইনগত শর্ত পূরণ করতে হবে।

নতুন এই ব্যবস্থা বিশেষ করে চিকিৎসক, প্রকৌশলী, প্রযুক্তিবিদ, ব্যবস্থাপকসহ বিভিন্ন উচ্চদক্ষ পেশার বিদেশি কর্মীদের জন্য সৌদিতে পরিবারসহ স্থানান্তরের প্রক্রিয়া আরও সহজ করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর