মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

দুর্গাপূজায় যাত্রীদের জন্য তিন জোড়া বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে

Reporter Name / ১০২ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

সত্যরেখা ডেস্ক:

দুর্গাপূজা উপলক্ষে ঘরমুখী যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করতে তিন জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। পাশাপাশি যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে পাঁচটি ট্রেনের নির্ধারিত বিরতির দিন (অফ-ডে) বাতিল করা হয়েছে।

 

রোববার (১১ অক্টোবর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্গাপূজায় যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ ভ্রমণ নিশ্চিত করা, ট্রেনের সময়সূচি ঠিক রাখা এবং সার্বিক নিরাপত্তা জোরদারে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম-ঢাকা রুটে ২০ অক্টোবর চলাচল করবে ঢাকা স্পেশাল-৩। এ ছাড়া ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ট্যুরিস্ট স্পেশাল-১ ও ২ আগামী ২০, ২৩ ও ২৪ অক্টোবর চলাচল করবে। অন্যদিকে, ঢাকা-চট্টগ্রাম রুটে ২৪ অক্টোবর চলবে চট্টগ্রাম স্পেশাল-৪।

 

যাত্রীদের চাপ সামলাতে কয়েকটি নিয়মিত ট্রেনের সাপ্তাহিক বিরতিও বাতিল করা হয়েছে। এর মধ্যে পূর্বাঞ্চলের কক্সবাজার এক্সপ্রেসের ১৯ ও ২০ অক্টোবরের অফ-ডে প্রত্যাহার করা হয়েছে। পশ্চিমাঞ্চলের জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের ১৯ অক্টোবর, পদ্মা এক্সপ্রেসের ২০ অক্টোবর এবং মধুমতি এক্সপ্রেসের ২৪ অক্টোবরের অফ-ডে বাতিল করা হয়েছে।

 

অতিরিক্ত যাত্রীর চাহিদা পূরণে পূর্বাঞ্চলে ২৩টি মিটারগেজ কোচ এবং পশ্চিমাঞ্চলে ছয়টি ব্রডগেজ কোচ যাত্রীবাহী ট্রেনের বহরে যুক্ত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

 

এদিকে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ দেশের প্রধান রেলস্টেশনগুলোতে রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সহযোগিতায় সার্বক্ষণিক পাহারা জোরদার করা হয়েছে।

 

এ ছাড়া ১৯ ও ২০ অক্টোবর ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) এবং বিমানবন্দর রেলস্টেশনে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর