বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা ধামাইনগর ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন খন্দকার রমজান আলী লাহিড়ী মোহনপুরে ট্রেনের স্টপেজের দাবিতে মানববন্ধন, রেলপথ অবরোধে বন্ধ ট্রেন চলাচল ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা?

ধামাইনগর ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন খন্দকার রমজান আলী

সত্যরেখা ডেস্ক: / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ১ নম্বর ধামাইনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে ফরম জমা দিয়েছেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খন্দকার রমজান আলী।

 

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে তিনি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দেন।

 

মনোনয়ন ফরম জমা দেওয়ার পর ইউনিয়নবাসীর উদ্দেশে খন্দকার রমজান আলী বলেন, এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থনকে সঙ্গে নিয়ে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়েছেন তিনি। জনপ্রতিনিধি হওয়ার চেয়ে জনগণের একজন বিশ্বস্ত ও নিবেদিত সেবক হিসেবে কাজ করাই তাঁর মূল লক্ষ্য।

 

তিনি আরও বলেন, নির্বাচিত হলে ধামাইনগর ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুযোগ-সুবিধার উন্নয়নে কাজ করবেন। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, নিরাপদ, উন্নত ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়ে তুলতে চান তিনি। এ জন্য ইউনিয়নবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. কাজী মুদ্দীন কাজী, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মুকুল হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র মাহাতো, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, মো. শাহিন, মো. হান্নান, বিশিষ্ট ব্যবসায়ী তোতা, আবুল কালাম, আবু বকর সিদ্দিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর