বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা ধামাইনগর ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন খন্দকার রমজান আলী লাহিড়ী মোহনপুরে ট্রেনের স্টপেজের দাবিতে মানববন্ধন, রেলপথ অবরোধে বন্ধ ট্রেন চলাচল ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা?

লাহিড়ী মোহনপুরে ট্রেনের স্টপেজের দাবিতে মানববন্ধন, রেলপথ অবরোধে বন্ধ ট্রেন চলাচল

নিজস্ব প্রতিবেদক: / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশনে পাবনা এক্সপ্রেসসহ সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে ঈশ্বরদী-ঢাকা রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়।

 

স্থানীয়দের রেললাইনে অবস্থানের কারণে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস লাহিড়ী মোহনপুর স্টেশনের কাছে আটকা পড়ে। একই সময়ে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস সিরাজগঞ্জের সায়দাবাদ স্টেশনে অপেক্ষমাণ থাকে। এতে ঢাকা ও উত্তরাঞ্চলের মধ্যে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

 

লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার রিজন হোসেন জানান, পাবনা এক্সপ্রেসসহ সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে সকাল ৮টা থেকে স্থানীয় লোকজন রেললাইনের ওপর অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন। এর ফলে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

 

আন্দোলনকারীরা জানান, লাহিড়ী মোহনপুর সিরাজগঞ্জের একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র। চলনবিল অধ্যুষিত এ এলাকার স্টেশন বাজারে জেলার অন্যতম বৃহৎ মাছের বেচাকেনা হয়। এখানকার ব্যবসায়ীরা প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চলে বিপুল পরিমাণ মাছ সরবরাহ করেন। অথচ কোনো আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি না থাকায় স্থানীয় যাত্রী ও ব্যবসায়ীদের দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

 

তাঁদের দাবি, চলতি সপ্তাহে পাবনা-ঢাকা রুটে চালু হওয়া আন্তঃনগর পাবনা এক্সপ্রেসের আপ ও ডাউন—উভয় যাত্রায় লাহিড়ী মোহনপুর স্টেশনে যাত্রাবিরতি নিশ্চিত করতে হবে। পাশাপাশি অন্যান্য আন্তঃনগর ট্রেনেরও স্টপেজ দেওয়ার দাবি জানান তাঁরা।

 

এ বিষয়ে পাকশী রেলওয়ে বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, আন্দোলনকারীরা রেল কর্তৃপক্ষের কাছে কোনো আবেদন বা লিখিত দাবিনামা জমা দেননি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত না করে রেলপথ অবরোধ করে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া সম্পূর্ণ অবৈধ। এ কর্মসূচির পেছনে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হবে।

 

তিনি আরও জানান, অবরোধকারীদের রেললাইন থেকে সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করতে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর