মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

বরিশাল সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধি: / ২৮ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং রবি মৌসুমে ফসলের আবাদ বাড়াতে বরিশাল সদর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

 

সোমবার (২৩ নভেম্বর) বরিশাল সদর উপজেলা পরিষদ হলরুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমের এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরওয়ার।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষির উন্নয়ন ও কৃষকদের জীবনমান পরিবর্তনে সরকারি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কৃষি উৎপাদন বাড়াতে কৃষকদের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা। তিনি সরকারি প্রণোদনার যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বরিশাল সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহসান তাওহীদ। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. নুরুল আমিন।

 

কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সরিষা, মুগ, খেসারি ও সূর্যমুখী চাষের জন্য বিনামূল্যে বীজ ও প্রয়োজনীয় সার বিতরণ করা হয়।

 

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপকারভোগী কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, বিনামূল্যে সার ও বীজ বিতরণের ফলে কৃষকদের উৎপাদন খরচ কমার পাশাপাশি রবি মৌসুমে তেলবীজ ও ডালজাতীয় ফসলের আবাদ বাড়বে। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণেও ইতিবাচক প্রভাব পড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর