মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফটিকছড়িতে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলিবর্ষণ, আহত ৩; আটক ১

নুরুল আবছার নূরী, ফটিকছড়ি প্রতিনিধি: / ২৫ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

চট্টগ্রামের ফটিকছড়িতে আবারও প্রকাশ্যে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের ছোড়া গুলিতে অন্তত তিনজন আহত হয়েছেন। এ সময় সিএনজিচালিত অটোরিকশায় করে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে জাবেদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

 

সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভূজপুর থানাধীন সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে শোভনছড়ি এলাকায় কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে শোভনছড়ির লোকজন চুরখাঁহাট বাজারের ব্যবসায়ীদের ফোন করে জানান, কয়েকজন অস্ত্রধারী এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে চুরখাঁহাট বাজারের দিকে আসছে। তাদের আটকাতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

 

এ সময় চুরখাঁহাট বাজারের ব্যবসায়ীরা অস্ত্রধারীদের আটকে দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা সেখানেও এলোপাতাড়ি গুলি চালায়। এতে তিনজন গুলিবিদ্ধ হন। আহতদের কারও হাতে, আবার কারও মাথায় গুলি লেগেছে বলে জানা গেছে।

 

তবে দুর্বৃত্তদের আটকাতে ব্যর্থ হলে তারা বারোমাসিয়া এলাকার দিকে চলে যায়। পরে ধাওয়া করে সুয়াবিল বৈদ্যেরহাট বাজার থেকে জাবেদ নামে একজনকে আটক করা হয়।

 

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, জাবেদ নামে একজনকে আটক করা হয়েছে। তিনি বর্তমানে ভূজপুর থানায় রয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর