মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

চান্দাইকোনা ইউপিতে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম নিলেন হাবিবুর রহমান খান

সত্যরেখা ডেস্ক: / ২৪ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৫ নং চান্দাইকোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে ফরম সংগ্রহ করেছেন হাবিবুর রহমান খান।

 

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার ভূঞাগাতী চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

মনোনয়ন ফরম সংগ্রহের পর নিজের নির্বাচনী পরিকল্পনা ও প্রত্যাশার কথা তুলে ধরেন হাবিবুর রহমান খান। তিনি বলেন, চান্দাইকোনা ইউনিয়নের মানুষের প্রত্যক্ষ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হওয়া তাঁর দীর্ঘদিনের স্বপ্ন। দলীয় মনোনয়ন পাওয়ার পাশাপাশি ইউনিয়নবাসীর সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে এ ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান।

 

তিনি আরও বলেন, নির্বাচিত হলে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা, সাধারণ মানুষের জন্য নাগরিক সেবা সহজলভ্য করা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখাই হবে তাঁর মূল লক্ষ্য।

 

হাবিবুর রহমান খান আশাবাদ ব্যক্ত করে বলেন, দলীয় মনোনয়ন ও এলাকাবাসীর ভালোবাসা পেলে চান্দাইকোনা ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া, জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন।

 

এদিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চান্দাইকোনা ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন সংগ্রহ এবং ইউনিয়ন বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। পাশাপাশি সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ইউনিয়নজুড়ে আলোচনা শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর