মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

মাধাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম নিলেন আব্দুল্লাহ আল মামুন রবিন আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৭ নম্বর মাধাইনগর ইউনিয়নে নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে ফরম সংগ্রহ করেছেন আব্দুল্লাহ আল মামুন রবিন আব্দুল্লাহ।

 

রবিবার (২২ নভেম্বর) সকাল ১১টায় তাড়াশ উপজেলা অডিটোরিয়ামের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন ফরম বিতরণ করা হয়। এ সময় তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছাইদুর রহমান ও তাড়াশ পৌর বিএনপির আহ্বায়ক তপন কুমার গোস্বামী। সঞ্চালনা করেন তাড়াশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. আব্দুল আলিম।

 

এতে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেন, সাবেক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক শিল্পবিষয়ক সম্পাদক ইব্রাহিম হোসেনসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

মনোনয়ন ফরম সংগ্রহের পর আব্দুল্লাহ আল মামুন রবিন আব্দুল্লাহ জানান, দলীয় মনোনয়ন পেলে মাধাইনগর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের কল্যাণ এবং জনসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চান তিনি। এ লক্ষ্যে স্থানীয় জনগণের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

 

এদিকে তাঁর মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে নির্বাচনী আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর