মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

বরিশাল ইসলামিয়া কলেজে অধ্যক্ষ ইউনূস খানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া

পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধি: / ২১ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বরিশাল ইসলামিয়া কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ইউনূস খানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, আলোচনা ও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বরিশাল ইসলামিয়া কলেজের সভাকক্ষে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

 

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, বরিশাল ইসলামিয়া কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ মো. নুরুল আমিন, গভর্নিং বডির অন্যান্য সদস্য এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আরিফ হোসেন।

 

এ ছাড়া কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বরিশাল মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

 

আলোচনা সভায় বক্তারা অধ্যক্ষ ইউনূস খানের রাজনৈতিক ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, বরিশালে শিক্ষার প্রসার, বরিশাল ইসলামিয়া কলেজ প্রতিষ্ঠা এবং রাজনৈতিক অঙ্গনে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং অবদান আগামী প্রজন্মের কাছেও স্মরণীয় হয়ে থাকবে।

 

বক্তারা মরহুমের আদর্শ ও কর্মময় জীবন থেকে শিক্ষা নিয়ে শিক্ষা বিস্তার ও সমাজকল্যাণে কাজ করার আহ্বান জানান।

 

অনুষ্ঠানের শেষপর্বে মরহুম অধ্যক্ষ ইউনূস খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর