মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফটিকছড়ির নতুন সহকারী কমিশনার (ভূমি) হচ্ছেন মঈনুল হাসান

ফটিকছড়ি প্রতিনিধি: / ৩২ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভূমি প্রশাসনে আসছে পরিবর্তন। নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন পেয়েছেন মো. মঈনুল হাসান। অন্যদিকে, এ পদে দায়িত্ব পালন করা রহমত উল্লাহকে চট্টগ্রাম রাজস্ব সার্কেলে বদলি করা হয়েছে।

 

চট্টগ্রাম বিভাগের সহকারী কমিশনার (ভূমি) পর্যায়ের কর্মকর্তাদের বদলি ও পদায়নের ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

গত ১৯ নভেম্বর চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের রাজস্ব শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, মো. মঈনুল হাসান এর আগে পরবর্তী পদায়নের জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত ছিলেন। তাঁর নিজ জেলা মুন্সীগঞ্জ।

 

প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ২২ নভেম্বর রবিবারের মধ্যে পদায়ন করা জেলার জেলা প্রশাসকের কাছে যোগদানপত্র দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

এদিকে রহমত উল্লাহর নতুন কর্মস্থল নির্ধারণ করা হয়েছে চট্টগ্রাম রাজস্ব সার্কেল। তাঁর স্থলাভিষিক্ত হয়ে ফটিকছড়ি উপজেলা ভূমি অফিসের দায়িত্ব গ্রহণ করবেন মো. মঈনুল হাসান।

 

নতুন কর্মকর্তার যোগদানের মধ্য দিয়ে ফটিকছড়ি উপজেলা ভূমি অফিসের প্রশাসনিক কার্যক্রমে নতুন নেতৃত্ব যুক্ত হতে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর