মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

ধামাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সাবেক বিএনপি নেতা খন্দকার রমজান আলী

নিজস্ব প্রতিবেদক: / ৩৯ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

আসন্ন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ১ নম্বর ধামাইনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ প্রকাশ করে আলোচনায় এসেছেন ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খন্দকার রমজান আলী।

 

খন্দকার রমজান আলী দীর্ঘদিন ধরে ইউনিয়ন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি দুই মেয়াদে ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি দলীয় প্রস্তুতি কমিটিরও অন্যতম সদস্য ছিলেন। স্থানীয় রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে এলাকায় তার পরিচিতি রয়েছে বলে জানান স্থানীয়রা।

 

জনপ্রতিনিধি হিসেবেও রয়েছে তার অভিজ্ঞতা। এর আগে সাধারণ ভোটারদের প্রত্যক্ষ ভোটে একাধিকবার ইউপি সদস্য নির্বাচিত হয়ে টানা ১৪ বছর দায়িত্ব পালন করেন তিনি। দায়িত্ব পালনকালে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ, ব্রিজ-কালভার্ট স্থাপন, অসহায় মানুষের সরকারি ভাতা প্রাপ্তিতে সহযোগিতা, কৃষি ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে ভূমিকা রেখেছেন বলে জানান তিনি।

 

চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের বিষয়ে খন্দকার রমজান আলী সত্যরেখা প্রতিনিধিকে বলেন, ‘ইউপি সদস্য থাকাকালে ধামাইনগর ইউনিয়নের মানুষের কল্যাণে সাধ্যমতো কাজ করেছি। এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়নকাজ অসমাপ্ত রয়েছে। সেসব কাজ সম্পন্ন করার পাশাপাশি ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। নির্বাচিত হলে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সব শ্রেণি-পেশার মানুষের সেবা করব, ইনশাআল্লাহ।’

 

তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা, দোয়া ও মূল্যবান ভোটই তার পথচলার প্রধান প্রেরণা।

 

এদিকে নির্বাচনকে ঘিরে ধামাইনগর ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও হাট-বাজারে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে। কেউ কেউ গণসংযোগ, প্রচার-প্রচারণা ও উঠান বৈঠকের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরছেন। নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা, জনসেবা এবং প্রার্থীদের অতীত কর্মকাণ্ড নিয়ে ভোটারদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর