মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

তাড়াশের মাধাইনগর ইউনিয়নের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আবুল বাসার সরকার

নিজস্ব প্রতিবেদক: / ৩১ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৭নং মাধাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে ফরম সংগ্রহ করেছেন আবুল বাসার সরকার।

 

গত রবিবার (২১ নভেম্বর) বেলা ১২টায় উপজেলার অডিটোরিয়াম হল রুম কক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মধ্যে দলীয় মনোনয়ন ফরম বিতরণ করা হয়।

 

তাড়াশ উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক ছাইদুর রহমান ও তাড়াশ পৌর বিএনপির আহ্বায়ক তপন কুমার গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন তাড়াশ উপজেলার সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. আব্দুল আলিম।

 

এ সময় উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া,সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক দুলাল হোসেন, সাবেক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক ইব্রাহিম হোসেন। এছাড়া বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

 

মনোনয়ন ফরম সংগ্রহের পর আবুল বাসার বলেন, জনগণের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়েই তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী হয়েছেন। দলীয় মনোনয়ন পাওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, মনোনীত হলে মাধাইনগর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনকল্যাণ ও নাগরিক সেবা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর