মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

তাড়াশের ঝুরঝুরি বাজারে চালু হলো ভিলেজ ডিজিটাল বুথ, মিলবে নানা সেবা এক জায়গায়

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৩৬ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

প্রযুক্তিনির্ভর সেবা সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ঝুরঝুরি বাজারে যাত্রা শুরু করেছে ভিলেজ ডিজিটাল বুথ। এর মাধ্যমে স্থানীয় বাসিন্দারা একই স্থানে বিভিন্ন ধরনের ডিজিটাল, অনলাইন ও ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবেন।

 

শুক্রবার (২১ নভেম্বর) উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরি বাজারের তালুকদার মার্কেটে আনুষ্ঠানিকভাবে বুথটির উদ্বোধন করা হয়।

 

নতুন এ বুথে বিমান ও ট্রেনের টিকিট, দূরপাল্লার বাসের টিকিট সংগ্রহ, ডিজিটাল ভূমিসেবা, মোবাইল ব্যাংকিং, ডিজিটাল জন্মনিবন্ধনসহ বিভিন্ন অনলাইন সেবা পাওয়া যাবে। ফলে এসব সেবা নিতে স্থানীয়দের আর দূরদূরান্তে ছুটতে হবে না। এতে সময়, অর্থ ও ভোগান্তি কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব রফিকুল ইসলাম (শফি) তালুকদার। বিশেষ অতিথি ছিলেন জয়তুন বিজনেস সলিউশনের হেড অব অপারেশন সরোয়ার খান সুমন এবং সিরাজগঞ্জ জেলা ম্যানেজার রাশেদ খান।

 

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন মাধাইনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সাইদুর রহমান।

 

বুথটির স্বত্বাধিকারী মিলন তালুকদার স্বাগত বক্তব্যে বলেন, “এখানে সব ধরনের সেবা গ্রহণের ক্ষেত্রে কাউকে অতিরিক্ত ফি দিতে হবে না। সাধারণ মানুষের কাছে সহজে ও সাশ্রয়ী মূল্যে মানসম্মত ই-সেবা পৌঁছে দেওয়াই আমার মূল লক্ষ্য।”

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালুকদার স্টোরের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুস সাত্তার আকন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর