মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফটিকছড়ির নানুপুর বাজারে নিষিদ্ধি ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল

নুরুল আবছার নূরী, ফটিকছড়ি প্রতিনিধি: / ২২ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর মিছিল করার ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১টার দিকে জুমার নামাজের আগে এ মিছিল অনুষ্ঠিত হয়।

 

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুপুরে কয়েকজন ব্যক্তি নানুপুর বাজার এলাকায় একত্রিত হয়ে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে তাঁরা একটি সংক্ষিপ্ত মিছিল বের করেন। কিছুক্ষণ পর মিছিলটি শেষ করে অংশগ্রহণকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।

 

হঠাৎ করে মিছিলের এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। তবে কারা এ মিছিলে অংশ নিয়েছিলেন, মিছিলের উদ্দেশ্য কী ছিল এবং এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর