মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

নন্দীগ্রামে আল-মানার একাডেমী মাদ্রাসার ২৪ বছর পূর্তি, প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

আরাফাত হোসেন, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: / ৭৫ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে বগুড়ার নন্দীগ্রামে আল-মানার একাডেমী মাদ্রাসার প্রতিষ্ঠার দুই যুগ পূর্তি উপলক্ষে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২১ নভেম্বর ২০২৬) উপজেলার পাঠান মির্জাপুর চৌমাথা বাজারে অবস্থিত মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন।

 

প্রতিষ্ঠানের ২৪ বছর পূর্তির এ বিশেষ আয়োজনে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ হাজারো মানুষের মিলনমেলায় পরিণত হয় মাদ্রাসা প্রাঙ্গণ। দীর্ঘদিন পর পুরোনো সহপাঠী ও প্রিয় শিক্ষকদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক প্রাক্তন শিক্ষার্থী। স্মৃতিচারণ, কুশল বিনিময় আর আনন্দ-আড্ডায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-মানার একাডেমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা আব্দুল মজিদ। এ ছাড়া নন্দীগ্রাম উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও অভিভাবকরা অনুষ্ঠানে অংশ নেন।

 

দুই যুগের পথচলা উদ্‌যাপনের পাশাপাশি এ পুনর্মিলনী প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করার এক আনন্দঘন উপলক্ষ হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর