মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

শম্ভুপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মামুন অর-রশিদ পাটোয়ারী

রুবেল চক্রবর্তী, ভোলা প্রতিনিধি: / ৪০ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রদল নেতা ও ঢাকাস্থ তজুমদ্দিন জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুন অর-রশিদ পাটোয়ারী।

 

স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি শম্ভুপুর ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক উদ্যোগেও তাঁর অংশগ্রহণ রয়েছে বলে স্থানীয়দের অনেকে জানিয়েছেন।

 

চেয়ারম্যান পদে নির্বাচিত হলে শম্ভুপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং নাগরিক সেবা আরও সহজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন মামুন অর-রশিদ পাটোয়ারী। তাঁর পরিকল্পনায় রয়েছে যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোর উন্নয়ন, তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মাদকমুক্ত সমাজ গঠন, শিক্ষার প্রসার এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম জোরদার করা।

 

নিজের নির্বাচনী আগ্রহের বিষয়ে আলহাজ্ব মামুন অর-রশিদ পাটোয়ারী বলেন, জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের দিকনির্দেশনা এবং দলের সাংগঠনিক শৃঙ্খলা মেনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শম্ভুপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা রয়েছে।

 

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সমর্থন পেলে শম্ভুপুর ইউনিয়নের উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই। কোনো ধরনের বিভেদ নয়, বরং সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি উন্নত, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য। জনগণকে সঙ্গে নিয়েই এলাকার উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনে কাজ করতে চাই।

 

এদিকে নির্বাচন সামনে রেখে শম্ভুপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা বাড়ছে। তবে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা, দলীয় সিদ্ধান্ত এবং প্রার্থীদের চূড়ান্ত অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচনী পরিস্থিতি আরও স্পষ্ট হবে। শেষ পর্যন্ত চেয়ারম্যান পদে কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা জানতে অপেক্ষায় রয়েছেন ইউনিয়নের ভোটাররা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর