মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

রায়গঞ্জের ৯ ইউনিয়নে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ, প্রথম দিনেই উত্তোলন ৬৭টি

সত্যরেখা ডেস্ক: / ৩৩ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদের মধ্যে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। ফরম বিতরণের প্রথম দিনেই মোট ৬৭টি ফরম উত্তোলন করেছেন মনোনয়নপ্রত্যাশীরা।

 

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার ভূঞাগাতী বাসস্ট্যান্ডে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

 

সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খানের সভাপতিত্বে এবং সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য মো. ভিপি আয়নুল হক।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব দুলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও আব্দুল কুদ্দুস মন্ডলসহ উপজেলা ও পৌর বিএনপির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

দলীয় সূত্রে জানা গেছে, প্রথম দিনে ইউনিয়ন বিএনপির সভাপতি পদে ৭ জন, সাধারণ সম্পাদক পদে ১৩ জন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ৪৭ জন মনোনয়নপ্রত্যাশী ফরম উত্তোলন করেছেন। সব মিলিয়ে তিনটি পদে মোট ৬৭টি মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে।

 

ফরম বিতরণ ও উত্তোলনের এ তথ্য নিশ্চিত করেছেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম এবং রায়গঞ্জ উপজেলা যুবদলের সভাপতি মো. আব্দুর রাজ্জাক রানা।

 

প্রথম দিনেই উল্লেখযোগ্যসংখ্যক মনোনয়নপ্রত্যাশীর ফরম উত্তোলনের মধ্য দিয়ে উপজেলার ৯টি ইউনিয়নে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে। এ কার্যক্রমকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর