মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে মনি উকিলের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: / ২৪ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সুলতানুল ইসলাম (মনি উকিল)-এর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব প্রাঙ্গণে মনি উকিল স্মৃতি পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

মনি উকিল স্মৃতি পরিষদের আহ্বায়ক শাহনেওয়াজ খাঁন সিনার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিএনপি নেতা আব্দুর রহমান অনু।

 

আলোচনা সভায় বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলাম জাকারিয়া (জাকা), অধ্যাপক ডা. এএফএম সাইফুল ইসলাম (বকুল), চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিস সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহা. সোলায়মান বিশু, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আব্দুল ওয়াহেদ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন এবং চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক গোলাম মোস্তফা মন্টু।

 

বক্তারা তাঁদের বক্তব্যে প্রয়াত অ্যাডভোকেট সুলতানুল ইসলাম (মনি উকিল)-এর বর্ণাঢ্য কর্মজীবন ও বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবদানের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, আইন পেশার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। সততা, মানবিকতা, আদর্শ ও মানুষের প্রতি দায়িত্ববোধের মাধ্যমে তিনি চাঁপাইনবাবগঞ্জের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। তাঁর জীবন ও কর্ম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

 

সভাপতির বক্তব্যে শাহনেওয়াজ খাঁন সিনা বলেন, মনি উকিল ছিলেন একজন আদর্শবান আইনজীবী ও জনহিতৈষী ব্যক্তি। তাঁর কর্মময় জীবন ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে মনি উকিল স্মৃতি পরিষদ কাজ করে যাচ্ছে। তাঁর স্মৃতি ও অবদান ধরে রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

 

জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলাম জাকারিয়া বলেন, মনি উকিল তাঁর কর্ম, সততা ও আদর্শের মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন। তাঁর মতো নিবেদিতপ্রাণ মানুষের জীবন থেকে শিক্ষা নিয়ে সমাজের কল্যাণে কাজ করা উচিত।

 

আলোচনা সভা শেষে প্রয়াত অ্যাডভোকেট সুলতানুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর