বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

সলঙ্গায় আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ২৫ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গায় আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি। বুধবার বিকেলে সলঙ্গা থানা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

 

বিকেলে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সলঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কদমতলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মারুফ হাসান খোকন, সাবেক সহসভাপতি শহীদুল ইসলাম মজনু, সহসভাপতি আতিকুল ইসলাম আঞ্জির, সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সহসম্পাদক সাংবাদিক এম. দুলাল উদ্দিন আহমেদ, জেলা বিএনপির উপদেষ্টা হেদায়েতুল ইসলাম আইয়ুব, সলঙ্গা থানা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, থানা যুবদলের সদস্যসচিব শাহিন রেজা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম রফিক, শ্রমিক দলের সভাপতি কে.এম. আহসান হাবিব, থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও আলাউদ্দিন।

 

এ ছাড়া রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খন্দকার তৌহিদুর রহমান, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী মন্ডল, ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তফা কামাল, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মিজানুর রহমানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সমাবেশে বক্তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর