বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা, ৩-০ গোলে জয়ী এইচএসসি প্রথম বর্ষ

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: / ১৯ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চা, পারস্পরিক সম্প্রীতি ও দলগত মনোভাব গড়ে তুলতে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় প্রতিপক্ষকে ৩-০ গোলে পরাজিত করে জয় তুলে নিয়েছে এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থীরা।

 

বুধবার (১৮ নভেম্বর) সকালে কলেজ মাঠে এ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। খেলা ঘিরে শিক্ষক-শিক্ষার্থীসহ কলেজের বিভিন্ন পর্যায়ের মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাঠজুড়ে শিক্ষার্থীদের করতালি ও উচ্ছ্বাসে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।

 

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকী। এ সময় উপাধ্যক্ষ মোহাঃ শরিফুল আলম, কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকী বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা প্রয়োজন।

 

তিনি আরও বলেন, যুবসমাজের একটি অংশ মাদকের ভয়াবহ ঝুঁকিতে রয়েছে। মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা তরুণদের মাদকসহ নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সহায়ক হতে পারে। এ জন্য শিক্ষার্থীদের মাদককে না বলে সুস্থ জীবন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

 

অধ্যক্ষ আরও বলেন, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং কলেজে ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তুলতে এ ধরনের আয়োজন নিয়মিত করা প্রয়োজন। প্রতিযোগিতাটি সুন্দরভাবে সম্পন্ন করায় আয়োজক কমিটি ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ধন্যবাদ জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর