মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

মোংলায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও সতর্ক অবস্থান কর্মসূচি

মো: মিজান, বাগেরহাট (মোংলা) প্রতিনিধি: / ৩৫ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

আওয়ামী লীগের সম্ভাব্য নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাগেরহাটের মোংলায় বিক্ষোভ মিছিল ও সতর্ক অবস্থান কর্মসূচি পালন করেছে পৌর বিএনপি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে মোংলা পৌর বিএনপি ও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে শহরের গুরুত্বপূর্ণ স্থানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সতর্ক রয়েছেন। কেউ কোনো ধরনের নৈরাজ্য বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তা সম্মিলিতভাবে প্রতিহত করা হবে।

বক্তারা আরও বলেন, দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণভাবে রাজপথে থাকতে হবে। পাশাপাশি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে যেকোনো অপতৎপরতা ও ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর