বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

বরিশালে মনোরমা বসু মাসিমার ১২৯তম জন্মবার্ষিকী পালন, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধি: / ২৩ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম সাহসী সংগ্রামী, মুক্তিযুদ্ধের সংগঠক এবং নারী ও মানবাধিকার প্রতিষ্ঠার অগ্রসেনানী মনোরমা বসু মাসিমার ১২৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৮ নভেম্বর) নগরীর কালীবাড়ি রোডে অবস্থিত বরিশাল জেলা সমাজকল্যাণ প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে মনোরমা বসু মাসিমা আনন্দ নিবাস স্বাস্থ্য শিক্ষা কেন্দ্রের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আনোয়ার জাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ।

 

আলোচনা সভায় বক্তব্য দেন অধ্যাপক আব্দুল মোতালেব, মিজানুর রহমান ফিরোজ, অধ্যাপক খোকন, অধ্যাপক বিমল চক্রবর্তী, জবা চক্রবর্তী, কাজী সেলিনা, সালমা খান, টুনু রানী কর্মকার, শুভঙ্কর চক্রবর্তী ও শিউলি সাহাসহ আমন্ত্রিত অতিথিরা।

 

বক্তারা বলেন, মনোরমা বসু মাসিমা ছিলেন দেশপ্রেম, সাহস ও মানবিক আদর্শের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে তাঁর অবদান এবং নারী ও মানবাধিকার প্রতিষ্ঠায় তাঁর নিরলস সংগ্রাম ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

 

তাঁরা নতুন প্রজন্মের কাছে মনোরমা বসু মাসিমার জীবন, কর্ম ও আদর্শ তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

 

অনুষ্ঠানের একপর্যায়ে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা এবং উৎসাহিত করতে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

 

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইসিডির নির্বাহী পরিচালক কাজী নওশাদ রাসেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর