বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

টুঙ্গিপাড়া থানায় হামলা-অগ্নিসংযোগ, পুড়ল পুলিশের ৯ গাড়ি ও ১৫ মোটরসাইকেল

মো. মিজান, বাগেরহাট প্রতিনিধি: / ৩২ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের ৯টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়ে গেছে। এ ছাড়া গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়ায় যাওয়ার পথে খালেক বাজার সড়কে বিজিবির চারটি গাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কয়েক দফায় এসব ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে টুঙ্গিপাড়া থানায় হামলার ঘটনা শুরু হয়। এর আগে উপজেলা পরিষদের পাশ থেকে অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মাইকিং করে লোকজন জড়ো করেন। পরে তারা সংঘবদ্ধ হয়ে থানা ঘেরাও করেন।

 

একপর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পরে বিক্ষোভকারীদের একটি অংশ থানায় প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে থানা ভবনের পাশাপাশি পুলিশের একাধিক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। এ সময় আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

 

নাম প্রকাশ না করার শর্তে টুঙ্গিপাড়া থানার এক উপপরিদর্শক গণমাধ্যমকে জানান, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় থানার ৯টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।

 

অন্যদিকে, গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়ায় যাওয়ার পথে খালেক বাজার সড়কে বিজিবির চারটি গাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর