বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

রায়গঞ্জে সোনাখাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী রনি তালুকদারের উঠান বৈঠক ও দোয়া প্রার্থনা

সত্যরেখা ডেস্ক: / ২৮ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ২ নং সোনাখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী রেজওয়ান ওয়াসিফ রনি তালুকদার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় ও উঠান বৈঠক করেছেন।

 

বুধবার (১৮ নভেম্বর) রাতে ইউনিয়নের গোপালপুর গ্রামে আয়োজিত এ বৈঠকে তিনি নিজের প্রার্থিতার কথা তুলে ধরে এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।

 

বৈঠকে রনি তালুকদার বলেন, তাঁর বাবা মরহুম আতাউর রহমান তালুকদার সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। বাবার রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার পাশাপাশি এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে চান তিনি। এ জন্য স্থানীয় মানুষের সমর্থন ও সহযোগিতা প্রয়োজন।

 

তিনি আরও বলেন, তাঁর দাদা রায়গঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য ধরে রেখে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি।

 

দলীয় মনোনয়ন প্রসঙ্গে রনি তালুকদার জানান, আগামী শুক্রবার বিএনপির মনোনয়ন ফরম বিতরণ করা হবে। স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করবেন। এ সময় দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি আলহাজ সাইফুল ইসলাম জাহের আলী তালুকদার।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশার শেখ।

 

সভায় বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও নিমগাছী অনার্স কলেজের অধ্যক্ষ আমিনুল বারী তালুকদার, লেবু তালুকদার, শরিফুল ইসলাম, নিপেন মাহাতো, প্রফুল্ল মাহাতো, আবু হোসেন, রফিক, রেজাউল করিম তালুকদার, রহিম, রমজান ও শাহাদত হোসেনসহ স্থানীয় ব্যক্তিরা।

 

বক্তব্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও নিমগাছি অনার্স কলেজের অধ্যক্ষ আমিনুল বারী তালুকদার বলেন, রনি তালুকদারের দাদা মরহুম মিজানুর রহমান তালুকদার ও বাবা মরহুম আতাউর রহমান তালুকদার দুজনই সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁদের সময়ে ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়িত হয়েছে। তাঁদের উত্তরসূরি হিসেবে রনি তালুকদারও এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

 

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম জাহের আলী তালুকদার রনি তালুকদারের জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি জানান, আগামী শুক্রবার রনি তালুকদার বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করবেন।

 

উঠান বৈঠকে স্থানীয় বাসিন্দা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে দেশ, জাতি ও এলাকার মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর