বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

সলঙ্গায় জাফর আলী মেমোরিয়াল স্কুলের আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৩৩ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দর্শন ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সিরাজগঞ্জের সলঙ্গায় উদযাপিত হয়েছে ‘নজরুল বর্ষ’। এ উপলক্ষে জাফর আলী মেমোরিয়াল স্কুলের উদ্যোগে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

গতকাল বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সলঙ্গার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ও সলঙ্গা ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক মাহফুজুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রভাষক আবুল কালাম আজাদ, সিরাজগঞ্জ জেলার প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক ও সলঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.ফ.ম. জহুরুল ইসলাম, সরকারি বেগম নুরুন্নাহার তর্কবাগিশ কলেজের প্রভাষক ও সলঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল গফুর সিরাজী।

 

এ ছাড়া উপস্থিত ছিলেন ‘প্রিয় সলঙ্গার গল্প’র সভাপতি কে.এম. আমিনুল ইসলাম হেলাল, চিফ অ্যাডমিন শাহ আলম, উপদেষ্টা আব্দুল মান্নান সরকার, নজরুল ইসলাম মাস্টারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও বিদ্রোহী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। কবির কবিতা, গান ও সাহিত্যকর্ম শিক্ষার্থীদের দেশপ্রেম, মানবিকতা এবং নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

তাঁরা আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে পাঠ্যবইয়ের পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ বাড়াতে হবে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনা ও নজরুলের জীবনাদর্শ তুলে ধরার প্রচেষ্টার প্রশংসা করে তাঁদের নিয়মিত সাহিত্যচর্চায় উৎসাহিত করেন অতিথিরা।

 

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় কবির কবিতা আবৃত্তি, নজরুলগীতি, সংগীত ও ইসলামী গজল পরিবেশন করে উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। পাশাপাশি কাজী নজরুল ইসলামের সংক্ষিপ্ত জীবনী ইংরেজিতে সাবলীলভাবে উপস্থাপন করে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতার পরিচয় দেয়।

 

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সলঙ্গার কৃতী সন্তান আ.ফ.ম. জহুরুল ইসলামকে সংবর্ধনা ও বিশেষ সম্মাননা প্রদান। প্রাথমিক শিক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি সিরাজগঞ্জ জেলায় শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় জাফর আলী মেমোরিয়াল স্কুলের পক্ষ থেকে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

 

নজরুলের সাহিত্য, সংস্কৃতি ও মানবিক দর্শন চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল ও মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর