বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বরিশালের বিএনপি নেতারা।
সোমবার (১৬ নভেম্বর) এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব আফরোজা খানম নাসরীন এবং বিএনপি নেতা মো. সাইফুল ইসলাম।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপি নেতা মো. সাইফুল ইসলাম।
এ সময় নেতারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং দলীয় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।