বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

নওগাঁয় অটো গ্যারেজে ডাকাতি, গাইবান্ধা থেকে রামদা-ছুরিসহ গ্রেপ্তার ২

মোঃ হাসান আলী, নওগাঁ প্রতিনিধি: / ৩০ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

নওগাঁ সদর উপজেলার চাকলা জুলুর মোড়ে অটো চার্জারের গ্যারেজে ডাকাতির ঘটনায় গাইবান্ধা থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত রামদা, ছুরি, দা, লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে নওগাঁ সদর থানার চাকলা জুলুর মোড়ে ফাত্তা ইসলামের অটো চার্জারের গ্যারেজে হানা দেয়। তারা গ্যারেজের পেছনের ইটের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে এবং সেখানে থাকা বাদীর ভাইকে রশি দিয়ে বেঁধে ফেলে। পরে ভয়ভীতি দেখিয়ে গ্যারেজ থেকে দুটি অটোরিকশা ও একটি ভ্যান নিয়ে পালিয়ে যায়।

 

ঘটনার খবর পেয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি দ্রুত জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য সদর থানা এবং জেলা গোয়েন্দা পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

 

তদন্তের ধারাবাহিকতায় পুলিশ এর আগে শাহজাহান নামে একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। তাঁর দেওয়া তথ্য এবং বিভিন্ন গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ডাকাতির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করা হয়।

 

এরপর গত ১৫ নভেম্বর রাতে গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। অভিযানে সাঘাটা থানা এলাকা থেকে মনোয়ার হোসেন মিন্টু (৩৫) ও আমিনুর (৪৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার মনোয়ার হোসেন মিন্টু নওগাঁর রামভদ্রপুর গ্রামের মৃত আব্দুল মমিনের ছেলে। অপর আসামি আমিনুর গাইবান্ধার সাঘাটা থানার গাছবাড়ি গ্রামের আব্দুল খালেকের ছেলে।

 

পুলিশ জানায়, গ্রেপ্তার আমিনুরের বাড়িতে তল্লাশি চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে দুটি হেক্সা ব্লেড, তালা কাটার একটি চাইনিজ কাটার, একটি ধারালো রামদা, একটি ধারালো ছুরি, একধারবিশিষ্ট স্টিলের ফলাযুক্ত প্লাস্টিকের হাতলবিশিষ্ট একটি ছুরি, একটি দা, চারটি লোহার রড, দুটি প্লাস্টিকের পাইপ ও রশি।

 

পুলিশ আরও জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ডাকাতির ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর