বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনডিএফের পর জামায়াত থেকেও বহিষ্কৃত ডা. ইসমাইল

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: / ২৯ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও দলীয় বিরোধ সৃষ্টির অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা. ইসমাইল হোসেনকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে।

 

রোববার (১৫ নভেম্বর) জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের কর্মী ডা. ইসমাইল হোসেনের বিরুদ্ধে জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘাত ও বিরোধ সৃষ্টির মতো গুরুতর অভিযোগ ওঠে। বিষয়টি তদন্তের পর সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।

 

এ বিষয়ে জেলা জামায়াতের সেক্রেটারি আবু বাক্কার সংবাদ বিজ্ঞপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, ডা. ইসমাইল আগে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সম্প্রতি দুই পক্ষের মধ্যে বিরোধ ও সংঘাত সৃষ্টির অভিযোগ ওঠায় তদন্ত সাপেক্ষে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে জামায়াতের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা চলাফেরা না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

তবে এ বিষয়ে ডা. ইসমাইল হোসেনের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। পরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, তিনি কখনো জামায়াতের কর্মী ছিলেন না। তবে সংগঠনটির শুভাকাঙ্ক্ষী এবং ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা উল্লেখ করেন।

 

এর আগে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)-এর সহসভাপতির পদ থেকে ডা. ইসমাইল হোসেনকে অব্যাহতি দেওয়া হয়। সংগঠনটির জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত নোটিশে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছিল।

 

এদিকে একই দিন চাঁপাইনবাবগঞ্জের ম্যাক্স হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে দখলসংক্রান্ত আশঙ্কার কথা উল্লেখ করে ডা. ইসমাইল হোসেনের চেম্বার বন্ধের নোটিশ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

 

এর আগে ১১ নভেম্বর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান হাসপাতালটির মালিকানা দাবি করে লোকজন নিয়ে সেখানে যান। এর পরদিন হাসপাতাল দখলের আশঙ্কার কথা জানিয়ে ডা. ইসমাইলের চেম্বার বন্ধের নোটিশ দেওয়া হয়। পাশাপাশি হাসপাতালের গঠনতন্ত্র ও সাংগঠনিক শৃঙ্খলা লঙ্ঘন করে শেয়ার বিক্রির অভিযোগও তোলা হয় তার বিরুদ্ধে।

 

একের পর এক সাংগঠনিক ও হাসপাতালকেন্দ্রিক এসব ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় মহলে আলোচনা তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর