বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, ফেনসিডিলসহ নতুন ধরনের নেশাজাতীয় সিরাপ জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: / ৩০ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল ও ভারতীয় নতুন ধরনের নেশাজাতীয় সিরাপ Win Cerex Cough-এর ৩০ বোতল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

 

রোববার (১৫ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটে ভোলাহাট উপজেলার মাগুরা মাঠ গ্রামের একটি ধানক্ষেতে এ অভিযান পরিচালনা করা হয়।

 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবির চামুচা বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৯৬/৬-এস থেকে প্রায় ৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট ইউনিয়নের মাগুরা মাঠ এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৫০ বোতল ফেনসিডিল এবং ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ভারতীয় নেশাজাতীয় Win Cerex Cough সিরাপের ৩০ বোতল উদ্ধার করা হয়।

 

উদ্ধার হওয়া সিরাপটি মাদকদ্রব্যের নতুন সংযোজন হিসেবে সামনে এসেছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

 

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু, ইঞ্জিনিয়ার্স অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত দিয়ে মাদক অনুপ্রবেশ ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর