বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

জনগণের সেবাই মূল লক্ষ্য, জনপ্রতিনিধিত্বকে পেশা নয় দায়িত্ব মনে করেন মেম্বার পদপ্রার্থী এমদাদুল হক

আরাফাত হোসেন, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: / ৩৮ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন দাড়িয়াপুর গ্রামের বাসিন্দা এমদাদুল হক। তিনি মিজানুর রহমান মিস্ত্রির ছেলে।

 

এমদাদুল হকের ভাষ্য, জনপ্রতিনিধিত্ব কোনো পেশা নয়, বরং এটি জনগণের প্রতি দায়িত্ব ও সেবার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। জনগণের ভালোবাসা ও ভোটে নির্বাচিত হয়ে তিনি এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চান।

 

তিনি বলেন, সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে থাকতে চাই। জনগণের শাসক নয়, একজন সেবক হিসেবে দায়িত্ব পালন করাই আমার লক্ষ্য। এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে অতীতেও থাকার চেষ্টা করেছি, ভবিষ্যতেও তাদের পাশে থাকতে চাই। একজন কৃষক পরিবারের সন্তান হিসেবে সাধারণ মানুষের অভাব-অভিযোগ ও জীবনসংগ্রাম খুব কাছ থেকে উপলব্ধি করি। তাই সুযোগ পেলে ৮নং ওয়ার্ডের মানুষের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানে আন্তরিকভাবে কাজ করব।

 

তিনি আরও জানান, এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা, তাদের খোঁজখবর নেওয়া এবং সামর্থ্য অনুযায়ী বিভিন্ন সমস্যায় সহযোগিতা করার চেষ্টা করছেন। নির্বাচিত হলে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে নিজেকে নিয়োজিত রাখতে চান। এ জন্য তিনি ওয়ার্ডবাসীর কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।

 

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, এমদাদুল হকের জনসম্পৃক্ততা, আন্তরিকতা ও সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে এলাকায় আলোচনা রয়েছে। তাদের প্রত্যাশা, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে তিনি ৮নং ওয়ার্ডের উন্নয়ন ও জনকল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবেন।

 

নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এলাকায় আলোচনা বাড়ছে। এখন ভোটের মাঠে এমদাদুল হক কতটা জনসমর্থন অর্জন করতে পারেন, সেটিই দেখার বিষয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর