বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

মোংলায় শিশু ধর্ষণ মামলায় ১৪ দিন পর গ্রেপ্তার বন্দর কর্তৃপক্ষের কর্মচারী

মো: মিজান, বাগেরহাট জেলা প্রতিনিধি: / ৪৩ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

বাগেরহাটের মোংলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার ১৪ দিন পর অভিযুক্ত ইয়ার মুহাম্মদ সুমীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মোংলা বন্দর কর্তৃপক্ষের একজন কর্মচারী।

 

শুক্রবার (১৩ নভেম্বর) হবিগঞ্জ থেকে এসআরবি-৯-এর সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে শনিবার (১৪ নভেম্বর) দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়। অভিযুক্ত গ্রেপ্তারের পর দ্রুত বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিশুটির বাবা।

 

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান গ্রেপ্তার ও আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে বন্দরের মাধবী আবাসিক এলাকার অভিযুক্তের বাসায় খেলতে যায় শিশুটি। এ সময় অভিযুক্তের স্ত্রী ঘুমিয়ে থাকার সুযোগে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে শয়নকক্ষে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর কান্নাকাটি করতে করতে শিশুটি বাড়িতে ফিরে মায়ের কাছে বিষয়টি জানায়।

 

পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মোংলা বন্দর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় পরবর্তী সময়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) তার চিকিৎসা চলে। এ ঘটনায় শিশুটির বাবা মো. ইব্রাহিম মিয়া ৩০ অক্টোবর মোংলা থানায় মামলা করেন।

 

শিশুটির বাবা মো. ইব্রাহিম মিয়া বলেন, মেয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় তাঁদের পরিবার মানসিকভাবে বিপর্যস্ত। অভিযুক্ত গ্রেপ্তার হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছেন তাঁরা। তবে দ্রুত বিচার শেষ করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো শিশুকে এমন নির্যাতনের শিকার হতে না হয়।

 

অভিযুক্ত ইয়ার মুহাম্মদ সুমীর মোংলা বন্দর কর্তৃপক্ষের সিভিল অ্যান্ড হাইড্রোলিক্স বিভাগের সিনিয়র আউটডোর অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি হবিগঞ্জ জেলায়।

 

এদিকে মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) লেফটেন্যান্ট কর্নেল আরিফ বিল্লাহ জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্তকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁর নামে বরাদ্দ আবাসিক ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করা হয়েছে। এ ছাড়া ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

 

মোংলা থানার ওসি আতিকুর রহমান জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের পর মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং শনিবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

 

দীর্ঘ ১৪ দিন পর অভিযুক্ত গ্রেপ্তার হওয়ায় মামলাটির বিচারিক কার্যক্রমে নতুন অগ্রগতি এসেছে। শিশুটির পরিবার এখন দ্রুত তদন্ত ও সুষ্ঠু বিচার নিশ্চিতের অপেক্ষায় রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর