বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

সলঙ্গায় যাত্রা শুরু করল ‘সোলার অটো ফিউচার ওয়ার্ল্ড’

জি.এম. স্বপ্না, সলঙ্গা প্রতিনিধি: / ২৪ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গায় সৌরবিদ্যুৎ ও ব্যাটারিচালিত যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে যাত্রা শুরু করেছে নতুন ব্যবসাপ্রতিষ্ঠান ‘সোলার অটো ফিউচার ওয়ার্ল্ড’। শুক্রবার (১৩ নভেম্বর) বাদ জুমা সলঙ্গা থানা সদর গরুর হাটের পশ্চিম পাশে সলঙ্গা-নিমগাছি সড়কে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 

প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক, সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি এবং রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদুল হাসান পাপন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধুবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী হাসান ইমাম তালুকদার সহন।

 

এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সহ-সম্পাদক সাংবাদিক এম. দুলাল উদ্দিন আহমেদ, জেলা বিএনপির উপদেষ্টা হেদায়েতুল ইসলাম আইয়ুব, সলঙ্গা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি আফিকুল ইসলাম আনজির, ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন মহর, সাবেক সিনিয়র সহ-সভাপতি স.ম. আনোয়ার হোসেন, সলঙ্গা থানা যুবদলের সদস্যসচিব শাহিন রেজা ও থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সুমনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

 

প্রতিষ্ঠানটিতে সোলার প্যানেল, হাইব্রিড ইনভার্টার, লিথিয়াম ব্যাটারি, বিএলডিসি ফ্যান, কনভার্শন কিট, সোলার সেচপাম্প এবং অটো, মিশুক ও ভ্যানের বিভিন্ন প্রয়োজনীয় যন্ত্রাংশ পাইকারি ও খুচরা দামে বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, বর্তমান সময়ে সৌরবিদ্যুৎ ও ব্যাটারিচালিত যানবাহনের ব্যবহার বাড়ছে। এ ধরনের প্রযুক্তিপণ্যের সহজলভ্যতা স্থানীয় গ্রাহক ও ব্যবসায়ীদের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। তাঁরা প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

 

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. সোহাগ রানা বলেন, সৌরবিদ্যুৎ ও ব্যাটারিচালিত যানবাহনের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করেই সলঙ্গায় প্রতিষ্ঠানটি চালু করা হয়েছে। গ্রাহকদের কাছে উন্নতমানের সোলার প্যানেল, ইনভার্টার, লিথিয়াম ব্যাটারি ও অটো-ভ্যানের প্রয়োজনীয় যন্ত্রাংশ সাশ্রয়ী মূল্যে পৌঁছে দেওয়াই তাঁদের প্রধান লক্ষ্য।

 

তিনি আরও বলেন, শুধু পণ্য বিক্রির মধ্যে সীমাবদ্ধ না থেকে গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী সঠিক পণ্য নির্বাচন ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হবে। সততা, পণ্যের গুণগত মান ও উন্নত গ্রাহকসেবার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে একটি বিশ্বস্ত ব্যবসাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান তাঁরা।

 

সোহাগ রানা জানান, সলঙ্গাসহ আশপাশের এলাকার ক্রেতা ও ব্যবসায়ীদের প্রয়োজনীয় পণ্য সংগ্রহের জন্য যেন দূরবর্তী বাজারে যেতে না হয়, সে লক্ষ্যেই তাঁদের এই উদ্যোগ। এ সময় তিনি প্রতিষ্ঠানটির সফলতা কামনায় সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা প্রত্যাশা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর