সিরাজগঞ্জের রায়গঞ্জে ২৬টি স্বেচ্ছাসেবী সংগঠন ও দুই মানবিক ব্যক্তির অংশগ্রহণে ভোটের মাধ্যমে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের থানা কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে একরামুল হক সভাপতি এবং নাসির উদ্দিন শিবলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের হানিফ ফুড ভিলেজ হোটেলের সম্মেলনকক্ষে দিনব্যাপী আয়োজিত সম্মেলনে এ কমিটি গঠনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আয়োজক সূত্রে জানা যায়, কমিটি গঠন প্রক্রিয়ায় ২৬টি স্বেচ্ছাসেবী সংগঠন ও দুজন মানবিক ব্যক্তিকে ভোটাধিকার দেওয়া হয়। তাঁদের সরাসরি ভোটে সাধারণ সম্পাদক পদে নাসির উদ্দিন শিবলী নির্বাচিত হন। অন্য পদগুলোতে প্রার্থীদের সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়। তবে জেলা কমিটির আনুষ্ঠানিক অনুমোদনের পর কমিটি চূড়ান্ত হবে। প্রস্তাবিত এ কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে তিন বছর।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহসভাপতি নুর-ই-আজম সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম আবির, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সিমান্ত তালুকদার, অর্থ সম্পাদক আব্দুস সবুর, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হুজায়ফা হিজল, তথ্য ও প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া এবং মহিলা বিষয়ক সম্পাদক সেফা খাতুন।
এ ছাড়া জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের প্রতিনিধি হিসেবে রায়গঞ্জ থানা কমিটি থেকে এস.এম. বাহাদুর আলী ও সাইদী হাসান সাগর নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সাংগঠনিক সম্পাদক ও সুখ পাখি মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ রজব আলী। বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবী আব্দুল আলিম।
গ্রীন ফেয়ার সংগঠনের প্রতিষ্ঠাতা মাহবুবা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধানগড়া ব্লাড ডোনার সোসাইটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। এ সময় দৈনিক প্রথম আলোর রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি সাজেদুল আলম, স্বেচ্ছাসেবী কাজল দাস, ইউসুফ আলীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।