বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রয়াত সাংবাদিক আশরাফ আলীর স্মরণে রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সত্যরেখা ডেস্ক: / ৩৩ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক ও দৈনিক আমাদের সময়-এর প্রতিনিধি প্রয়াত সাংবাদিক মো. আশরাফ আলীর স্মরণে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৩টায় রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের সভাপতি এস.এম. নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি শামিম উদ্দিন খান, সাধারণ সম্পাদক রাম সরকার বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনর রশিদ, সাংগঠনিক সম্পাদক শাহিন সুমন, কোষাধ্যক্ষ শাহিন খানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

 

প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক সাংবাদিক মো. আশরাফ আলী দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

দোয়া মাহফিলে মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করা হয়। একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর