কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (KOICA)-এর প্রতিনিধিদের সঙ্গে বরিশালের স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডসের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৫টায় বরিশাল বিসিক শিল্পনগরীতে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO)-এর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ESDO-এর অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার মো. মানিক মিয়া ও হেড অব টিভেট শাহরিয়ার মাহমুদ। তাঁরা সভার আলোচনা পরিচালনা করেন। এ সময় ইউনিসেফের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
লাভ ফর ফ্রেন্ডসের পক্ষ থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মাহমুদ, সদস্য তাহসিন হাফিজ ও সুমাইয়া খান সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারী সংস্থাগুলোর প্রতিনিধিরা নিজেদের কার্যক্রম ও অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ, সামাজিক উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ ধরনের মতবিনিময় সভা বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও সমন্বিত সামাজিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।