বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

পত্নীতলায় কৃষিঋণ মেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ হাসান আলী, নওগাঁ প্রতিনিধি: / ৩৪ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

কৃষকদের সহজ শর্তে ঋণপ্রাপ্তি নিশ্চিত করা, কৃষি উৎপাদন বাড়ানো এবং কৃষি খাতে বিনিয়োগ উৎসাহিত করার লক্ষ্যে নওগাঁর পত্নীতলায় ‘কৃষিঋণ মেলা-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় পত্নীতলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১৪টি ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন।

 

সভায় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা কৃষিঋণের সুযোগ-সুবিধা, ঋণ পাওয়ার নিয়মাবলি, আবেদন ও বিতরণ প্রক্রিয়া এবং ঋণ পরিশোধের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

 

বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম ভিত্তি কৃষি। এ খাতের উৎপাদন বৃদ্ধি ও আধুনিকায়নে কৃষকদের আর্থিক সহায়তা নিশ্চিত করা প্রয়োজন। তাই প্রকৃত কৃষকদের কাছে সহজ শর্তে, স্বল্প সময়ে এবং হয়রানিমুক্তভাবে কৃষিঋণ পৌঁছে দিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

তারা আরও বলেন, কৃষকরা যাতে কোনো মধ্যস্বত্বভোগীর সহযোগিতা ছাড়াই সরাসরি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারেন, সে ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে কৃষিঋণের সঠিক ব্যবহার, কৃষকদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং উৎপাদনমুখী বিনিয়োগের ওপর গুরুত্ব দিতে হবে।

 

আলোচনা সভায় কৃষকদের ঋণপ্রাপ্তির বিভিন্ন প্রতিবন্ধকতা, বিদ্যমান সমস্যা এবং কৃষি খাতের সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, কৃষিঋণ মেলা-২০২৬-এর মাধ্যমে কৃষকদের মধ্যে ঋণ গ্রহণের বিষয়ে সচেতনতা বাড়বে। পাশাপাশি কৃষক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ আরও সুদৃঢ় হবে এবং কৃষির উন্নয়নে প্রাতিষ্ঠানিক অর্থায়নের সুযোগ সম্প্রসারিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর