বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

তাড়াশের কুমাল্লু সোদাকান্তপুর টং বাজারে মানব কল্যাণ সংস্থার উদ্যোগে টিউবওয়েল স্থাপন

সত্যরেখা ডেস্ক : / ৩৭ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের কুমাল্লু সোদাকান্তপুর টং বাজারে বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতে টিউবওয়েল স্থাপন করেছে কুমাল্লু মানব কল্যাণ সংস্থা। সংস্থাটির উদ্যোগে এবং সৌদি প্রবাসী আশিকুর রহমান আশিকের অর্থায়নে এ টিউবওয়েল স্থাপন করা হয়।

 

এ উদ্যোগের ফলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বাজারে আসা ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীরা নিরাপদ পানি পান করার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

 

এ বিষয়ে সৌদি প্রবাসী আশিকুর রহমান আশিক বলেন, “আমরা মানবসেবায় কাজ করি। জানতে পেরেছিলাম, সোদাকান্তপুর বাজারে টিউবওয়েলের অভাবে মানুষ নিরাপদ পানি পান করতে পারছেন না। বিষয়টি বিবেচনা করে আমাদের সংস্থার উদ্যোগে এবং আমার অর্থায়নে একটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। এখন থেকে মানুষ নিরাপদ পানি পান করতে পারবেন। মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

 

উল্লেখ্য, সৌদি প্রবাসী আশিকুর রহমান আশিক কুমাল্লু মানব কল্যাণ সংস্থার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর অর্থায়নে টিউবওয়েল স্থাপনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

 

এলাকাবাসী জানান, বাজারে বিশুদ্ধ পানির পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হতো। নতুন টিউবওয়েল স্থাপনের ফলে এ ভোগান্তি অনেকটাই কমবে। তাঁরা মানব কল্যাণ সংস্থার এমন মানবিক ও জনসেবামূলক উদ্যোগের প্রশংসা করেন।

 

স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও কুমাল্লু মানব কল্যাণ সংস্থা এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে অসহায় ও সাধারণ মানুষের পাশে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর