বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফটিকছড়িতে ২২ বছর আত্মগোপনে থেকেও রক্ষা হলো না, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নাছির গ্রেপ্তার

ফটিকছড়ি প্রতিনিধি: / ৩২ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

চট্টগ্রামের ফটিকছড়িতে রুজি আক্তার হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. নাছিরকে দীর্ঘ ২২ বছর পর গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭)।

 

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই নয়াহাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার নাছির (৪৮) ফটিকছড়ি উপজেলার শাহনগর এলাকার আমির হোসেনের ছেলে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ওমানে অবস্থান করার পর দেশে ফিরে নিজের পরিচয় গোপন করতে নাম পরিবর্তন করে মো. আজম পরিচয়ে বসবাস করছিলেন তিনি।

 

এসআরবি-৭ সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ১৬ মে ফটিকছড়িতে রুজি আক্তার নামে এক নারীর মরদেহ তাঁর বাড়ির পাশের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে ময়নাতদন্তে ধর্ষণের পর তাঁকে হত্যার বিষয়টি উঠে আসে। এ ঘটনায় নিহতের ভাই মো. আবু তাহের বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

 

মামলার তদন্তে নাছিরসহ কয়েকজনের সংশ্লিষ্টতা পাওয়া যায়। বিচারিক প্রক্রিয়া শেষে নাছিরের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় হয়। এরপর থেকেই তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়িয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

 

গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান নিশ্চিত হওয়ার পর এসআরবি-৭ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরিচয় পরিবর্তন করে দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ধরা পড়েন তিনি।

 

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান জানান, দীর্ঘ ২২ বছর পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নাছিরকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর