বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফটিকছড়িতে চার শিক্ষাপ্রতিষ্ঠানে তালা, ভোরে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

ফটিকছড়ি প্রতিনিধি / ২৯ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

চট্টগ্রামের ফটিকছড়িতে রাতের আঁধারে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা ঝুলিয়ে ‘ধর্মঘট’ লেখা পোস্টার সাঁটানোর ঘটনা ঘটেছে। একই সঙ্গে ভোররাতে বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এসব ঘটনায় উপজেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ফটিকছড়ি সরকারি কলেজ, ফটিকছড়ি করোনেশন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, ফটিকছড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং দৌলতপুর সৈয়দ-সৈয়দা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকে চেইন দিয়ে তালা ঝুলিয়ে দেয়। পরে ফটকে ‘ধর্মঘট’ লেখা পোস্টার সাঁটানো হয়।

 

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে হেলমেট ও মুখোশ পরা কয়েকজন যুবককে ফটিকছড়ি সরকারি কলেজের ফটকে তালা লাগাতে দেখা গেছে।

 

এ ঘটনায় স্থানীয় ছাত্রলীগকর্মী মিনহাজ, মুরাদ মাহমুদ ও নেজাম মাহমুদের প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তবে এসব অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

 

অন্যদিকে মঙ্গলবার ভোরে পাইন্দংয়ের আমতলী এবং গহিরা-হেয়াকো সড়কের লেলাং চাড়ালিয়াহাট মোড়ে ঝটিকা বিক্ষোভ মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা। এসব কর্মসূচিতে উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক সাফরাজ খান মিরাজ নেতৃত্ব দিয়েছেন বলে জানা গেছে।

 

একই সময়ে ভূজপুর-কাজিরহাট সড়কে ছাত্রলীগকর্মী আজগর পারভেজের নেতৃত্বে সড়কের ওপর টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ছাড়া জাফতনগর, নাজিরহাট, নানুপুর, পাইন্দং ও কাঞ্চননগরসহ উপজেলার বিভিন্ন এলাকায় ভোররাত পর্যন্ত ঝটিকা মিছিল ও মহড়ার খবর পাওয়া গেছে।

 

এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ফটিকছড়ি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি কে এফ সাইমুন। তিনি বলেন, পুলিশের নিরাপত্তা ও নজরদারির দুর্বলতার সুযোগে চারটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনার দায় স্থানীয় প্রশাসন এড়াতে পারে না।

 

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বলেন, রাতের আঁধারে কতিপয় ব্যক্তি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফটকে তালা লাগানোর ঘটনা ঘটিয়েছে। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খতিয়ে দেখছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর